টেট রায়ে উদ্বেগ, আইন সংশোধনের দাবিতে ডিএমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি এবিআরএসএমের
আসানসোল, ১৮ জুন (হি. স.):-টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের জেরে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ ও অনিশ্চয়তার আবহে আইন সংশোধনের দাবিতে সরব হল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষক মহাসংঘ (এবিআরএসএম)। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের
টেট রায়ে উদ্বেগ, আইন সংশোধনের দাবিতে ডিএমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি এবিআরএসএমের


আসানসোল, ১৮ জুন (হি. স.):-টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের জেরে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ ও অনিশ্চয়তার আবহে আইন সংশোধনের দাবিতে সরব হল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষক মহাসংঘ (এবিআরএসএম)। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয় সংগঠনটি। এদিন আসানসোলে জেলাশাসক কার্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সদস্য শিক্ষক-শিক্ষিকারা।এবিআরএসএমের স্কুল এডুকেশন বিভাগের রাজ্য সহসভাপতি শান্তনু মুখোপাধ্যায় বলেন, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবসরের জন্য পাঁচ বছর বা তার কম সময় বাকি থাকা শিক্ষক-শিক্ষিকাদের বাধ্যতামূলকভাবে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে রিভিউ পিটিশনের ভিত্তিতে সময়সীমা ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হলেও তা শিক্ষকদের অনুকূলে আসেনি বলে দাবি সংগঠনের।তিনি বলেন, ২০০৯ সালের ‘রাইট টু এডুকেশন অ্যাক্ট’ এবং পরবর্তী এনসিটিই-র বিধি কার্যকর হওয়ার আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উপর নতুন আইন প্রয়োগ করায় সারা দেশে প্রায় ২০ লক্ষ এবং পশ্চিমবঙ্গে প্রায় ৯০ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে সুপ্রিম কোর্টের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আইন সংশোধনের মাধ্যমে শিক্ষকদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande