দিঘার প্রশাসনিক বৈঠকের পর পূর্ব মেদিনীপুরে ‘দিশা’ বৈঠক, উন্নয়নের রূপরেখা নিয়ে বিস্তর আলোচনা
পূর্ব মেদিনীপুর, ১৮ জুন (হি. স.):- বৃহস্পতিবার দিঘায় সাম্প্রতিক প্রশাসনিক বৈঠকের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হল জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির (দিশা) বৈঠক। জেলার পরিকাঠামো, কৃষি, পর্যটন, শিল্প, মৎস্যচাষ ও জলনিকাশি-সহ একাধ
দিঘা বৈঠক


পূর্ব মেদিনীপুর, ১৮ জুন (হি. স.):- বৃহস্পতিবার দিঘায় সাম্প্রতিক প্রশাসনিক বৈঠকের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হল জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির (দিশা) বৈঠক। জেলার পরিকাঠামো, কৃষি, পর্যটন, শিল্প, মৎস্যচাষ ও জলনিকাশি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দুই সাংসদ অভিজিৎ গাঙ্গুলী ও সৌমেন্দু অধিকারী, একাধিক বিধায়ক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং বিভিন্ন দফতরের আধিকারিকরা।বৈঠক শেষে সৌমেন্দু অধিকারী বলেন, দীর্ঘ ছয়-সাত বছর পর এই বৈঠক হওয়ায় জেলার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ মিলেছে। তাঁর দাবি, পর্যটন, শিল্প, মৎস্যচাষ, ধান, পান ও ফুলচাষের মতো ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে।অন্যদিকে রাজ্যের প্রতিমন্ত্রী অরূপ দাস বলেন, উন্নয়নের প্রশ্নে বর্তমান সরকার সব পক্ষকে সঙ্গে নিয়ে এগোতে চায়। জলনিকাশি সমস্যার সমাধান এবং ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে প্রশাসনিক মহলে নতুন করে আশার সঞ্চার হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande