
- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের
শিলচর (অসম), ১৮ জুন (হি.স.) : কাছাড়, শ্রীভূমি সহ অসমের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী নাগরিকদেকর জীবন ও সম্পত্তি রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার দাবি জানিয়েছে উত্তরপূর্ব ভিত্তিক সিভিল সোসাইটি ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ।
এ সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে প্রেরিত ই-মেলে পরিষদের সভাপতি ড. হারাণ দে গত মঙ্গলবার কাছাড় জেলার অন্তর্গত কাটিগড়া থানাধীন কিন্নখাল সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের দ্বারা জনৈক কৃষককে পহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এই চিঠিতে তিনি সীমান্তে তদারকি ব্যবস্থা কঠোর করতে বিএসএফ জওয়ানদের সংখ্যা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপহরণ ইত্যাদি ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
কাঁটাতারের বেড়ার বাইরে দেড়শো গজ এলাকায় অবস্থানকারী অধিবাসীদের বেড়ার ভেতরে জায়গা-জমি দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে হারাণ দে। এই চিঠির প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার কাছেও পাঠানো হয়েছে বলে জানান পরিষদের সভাপতি।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস