ষোড়শ অসম বিধানসভায় উপাধ্যক্ষ পদে বিজেপি-প্রার্থী ডা. হাব্বে তেরন, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
গুয়াহাটি, ১৮ জুন (হি.স.) : পশ্চিম কার্বি আংলং জেলার অন্তর্গত তফশিলি জনজাতি সংরক্ষিত ১১২ নম্বর আমরি (হিলস)-র বিজেপি বিধায়ক ডা. হাব্বে তেরনকে ষোড়শ অসম বিধানসভায় উপাধ্যক্ষ পদে প্রার্থী করেছে দল, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ বৃহ
অসম বিধানসভার উপাধ্যক্ষ পদপ্রার্থী ডা. হাব্বে তেরন (ফাইল ফটো)


গুয়াহাটি, ১৮ জুন (হি.স.) : পশ্চিম কার্বি আংলং জেলার অন্তর্গত তফশিলি জনজাতি সংরক্ষিত ১১২ নম্বর আমরি (হিলস)-র বিজেপি বিধায়ক ডা. হাব্বে তেরনকে ষোড়শ অসম বিধানসভায় উপাধ্যক্ষ পদে প্রার্থী করেছে দল, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ বৃহস্পতিবার তাঁর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্ট করে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই ঘোষণা করে বলেন, ডা. তেরনের প্রার্থিত্ব সরকারের অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং রাজ্যের আইন প্রণয়ন প্রক্রিয়ায় জনজাতীয় সম্প্রদায়ের অংশগ্রহণকে আরও শক্তিশালী করার প্রচেষ্টার প্রতিফলন।

চিকিৎসক ডা. হাব্বে তেরনকে নবগঠিত আমরি বিধানসভা কেন্দ্রের প্রথম নির্বাচিত প্রতিনিধি হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর এই দায়িত্বে উন্নীত কার্বি আংলং ও ডিমা হাসাও জেলার বিধানসভায় প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।

‘এক্স’-এ মুখ্যমন্ত্রী ড. শৰ্মা বলেন, ‘আমরি (এসটি) হিলসের সম্মানীয় বিধায়ক ডা. হাব্বে তেরনকে অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য আমাদের প্রার্থী হিসেবে ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।’

তিনি আরও বলেন, ডা. তেরন জনজাতীয় সম্প্রদায়ের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করেন। আশা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর নিয়োগ আইনসভায় তাঁদের কণ্ঠস্বর আরও শক্তিশালী করবে। ডা. তেরনকে তাঁর নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande