নগাঁওয়ে বাজেয়াপ্ত কোটি টাকার মাদক, গ্রেফতার তিন
নগাঁও (অসম), ১৮ জুন (হি.স.) : নগাঁওয়ে কোটি টাকার মাদকদ্রব্য সহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেয়েছে নগাঁও পুলিশ। জেলার বরঘাট এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের ইনামুল হক, ইল
নগাঁওয়ে বাজেয়াপ্ত কোটি টাকার মাদক সহ গ্রেফতার তিন


নগাঁও (অসম), ১৮ জুন (হি.স.) : নগাঁওয়ে কোটি টাকার মাদকদ্রব্য সহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ

মাদকের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেয়েছে নগাঁও পুলিশ। জেলার বরঘাট এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের ইনামুল হক, ইলিয়াস আহমেদ এবং নজমুল ইসলাম বলে পরিচয় পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিলচর থেকে নগাঁওয়ের জুরিয়া এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল মাদকদ্রব্যগুলো। গোপন সূত্রের ভিত্তিতে বড়ঘাটে অভিযান চালিয়ে ৬৮টি মাদকভর্তি সাবানের বাক্স বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্তকৃত মাদকগুলির কালোবাজারি মূল্য কয়েক কোটি টাকা বলে মনে করছে পুলিশ।

উল্লেখ্য, বড়ঘাট এলাকা মাদক পাচারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। মিজোরাম, মণিপুর সহ বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য এনে এই এলাকা দিয়ে অসমের বিভিন্ন প্রান্তে পাচার করা হয় বলে অভিযোগ।

ফলে মাদক পাচার রোধে বড়ঘাট এলাকায় পুলিশের আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande