
শ্রীনগর, ১৮ জুন ( হি.স.): জম্মু-কাশ্মীর জুড়ে ফের আবহাওয়ায় বদল। বৃহস্পতিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এদিন কাশ্মীরের বিভিন্ন এলাকায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অবস্থা চলবে ২২ জুন পর্যন্ত। অধিকাংশ এলাকায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । তবে কিছু এলাকায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি। ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত আকাশ আংশিক মেঘাছন্ন থাকবে । বৃহস্পতিবার থেকে পরের সপ্তাহের সোমবার পর্যন্ত কাশ্মীরের কিছু কিছু এলাকায় ভারী শিলাবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হতে পারে। পাহাড়ি অঞ্চলে ধস নামার আশঙ্কা রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে ঝড় - বৃষ্টির সময় গাছের তলায় কিংবা বিপজ্জনক নির্মাণের আশেপাশে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া
ঝড়–বৃষ্টির সময় ডাল লেক সহ অন্যান্য জলাশয়গুলিতে বোট চালানোয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করয়েছে প্রশাসন ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক