হকার উচ্ছেদের প্রতিবাদে ভাবলা স্টেশনে সিপিএম-কংগ্রেসের যৌথ বিক্ষোভ, পুনর্বাসনের দাবিতে সরব নেতৃত্ব
বসিরহাট, ১৮ জুন (হি. স.): হকার উচ্ছেদের প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ-শিয়ালদহ শাখার ভাবলা স্টেশনে যৌথভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করল সিপিএম ও কংগ্রেস। হকারদের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ না করার দ
ভ্যাবলা স্টেশন


বসিরহাট, ১৮ জুন (হি. স.): হকার উচ্ছেদের প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ-শিয়ালদহ শাখার ভাবলা স্টেশনে যৌথভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করল সিপিএম ও কংগ্রেস। হকারদের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ না করার দাবিতে বৃহস্পতিবার এই কর্মসূচির আয়োজন করা হয়।উল্লেখ্য, চলতি মাসের ৯ জুন ভাবলা স্টেশন সংলগ্ন হকারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে এদিন হকারদের পাশে দাঁড়িয়ে বাম ও কংগ্রেস নেতৃত্ব রেলের কাছে পুনর্বাসনের দাবি জানায়। তাঁদের অভিযোগ, জীবিকা নির্বাহের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা মানবিক নয়।প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের এসসি সেলের চেয়ারপার্সন বিশ্বজিৎ রায়, কংগ্রেস নেতা বাবু গাজি এবং উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের মণ্ডলীয় সদস্য প্রতাপ নাথ-সহ অন্যান্য নেতারা। তাঁরা বলেন, হকারদের স্বার্থ রক্ষায় আন্দোলন আরও জোরদার করা হবে।ভাবলা হল্ট ইউনিয়নের সম্পাদক রমেশ চ্যাটার্জি অভিযোগ করেন, বিরোধী দলনেতা থাকাকালীন বর্তমান মুখ্যমন্ত্রী উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেও এখন তিনি ভিন্ন অবস্থান নিয়েছেন। তাঁর কথায়, “বিকল্প জীবিকার ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব আমরা।” হকার উচ্ছেদ ইস্যুতে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande