
হুগলি, ১৮ জুন (হি.স.): ভোট পরবর্তী হিংসায় পুলিশের জালে ধরা পড়ল বীরভূমের বোলপুরের ত্রাস হারু। পুলিশ সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বোলপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপ্রতিনিধি রুবি দাস রায়ের স্বামী ইন্দ্রজিৎ রায় ওরফে হারু। বৃহস্পতিবার হুগলির বলাগড় থেকে তাঁকে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ।
তিনি এলাকার বিধায়ক তৃণমূলের নেতা চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ ও তৃণমূলের শ্রমিক সংগঠনের টাউন সভাপতি ছিলেন। ২০২১ সালে ভোটের ফল প্রকাশের পরে বোলপুর পুরসভার ২০ ওয়ার্ডের বাসিন্দা মিলন সাঁতরার উপরে হামলা ও তাঁর বাড়ি ভাঙচুরের অভিযোগের ভিত্তিতে হারুকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এ দিনই তাঁকে বোলপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ