রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, প্রথম হয়েছেন শাশ্বত বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৮ জুন (হি.স.): প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। এ বারে জয়েন্টে প্রথম হয়েছে শাশ্বত বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের বাসিন্দা এই পড়ুয়া। এ বারের জয়েন্টে বসেছিলেন ৯৪ হাজার ৯০১ জন। এর মধ্যে পাশ করেছেন ৯২ হাজার ৭৫৩। এর মধ্যে রয়েছেন ৬৬
রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, প্রথম হয়েছেন শাশ্বত বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৮ জুন (হি.স.): প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। এ বারে জয়েন্টে প্রথম হয়েছে শাশ্বত বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের বাসিন্দা এই পড়ুয়া। এ বারের জয়েন্টে বসেছিলেন ৯৪ হাজার ৯০১ জন। এর মধ্যে পাশ করেছেন ৯২ হাজার ৭৫৩। এর মধ্যে রয়েছেন ৬৬ হাজার ৩৮৩ জন ছাত্র ও ২৬ হাজার ৩৬৮ জন ছাত্রী। মেরিট লিস্টে পশ্চিমবঙ্গের বাইরের ১৯ হাজার ৮৮ জন পড়ুয়া রয়েছেন।

বেলা দেড়টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হয়। ২৪ মে পরীক্ষা হয়েছিল। অর্থাৎ, এক মাসেরও কম— ২৬ দিনের মাথায় ফল প্রকাশ করল রাজ্য জয়েন্ট বোর্ড। বিকেল ৪টে থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। https://wbjeeb.nic.in/ https://wbjeeb.in/ এই দু’টি ওয়েবসাইট থেকেই ফলাফল ডাউনলোড করা যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande