পদত্যাগ করলেন মুর্শিদাবাদের পুরপ্রধান, ইস্তফা বহরমপুর পুরসভার চেয়ারম্যানেরও
মুর্শিদাবাদ, ১৮ জুন (হি.স.): পদত্যাগ করলেন মুর্শিদাবাদের পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর। বৃহস্পতিবার ‘বোর্ড অব কাউন্সিল’-এ তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান। ইন্দ্রজিৎ এদিন বলেন, আমি লালবাগের মহকুমা শাসককেও পদত্যাগপত্র ইমেলে পাঠিয়েছি। শারীরিক কারণে আম
পদত্যাগ করলেন মুর্শিদাবাদের পুরপ্রধান, ইস্তফা বহরমপুর পুরসভার চেয়ারম্যানেরও


মুর্শিদাবাদ, ১৮ জুন (হি.স.): পদত্যাগ করলেন মুর্শিদাবাদের পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর। বৃহস্পতিবার ‘বোর্ড অব কাউন্সিল’-এ তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান। ইন্দ্রজিৎ এদিন বলেন, আমি লালবাগের মহকুমা শাসককেও পদত্যাগপত্র ইমেলে পাঠিয়েছি। শারীরিক কারণে আমি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। প্রশাসক হিসেবে মহকুমা শাসক পুরসভার দায়িত্বভার গ্রহণ করবেন। তবে আগামী দিন আমি একজন সাধারণ কাউন্সিলর হিসেবে নাগরিকদের পুর পরিষেবা দেওয়ার চেষ্টা করব।

এদিকে তৃণমূল কংগ্রেস পরিচালিত বহরমপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে বৃহস্পতিবার হঠাৎই পদত্যাগ করলেন নাড়ুগোপাল মুখার্জি। বৃহস্পতিবার দুপুরে কাউন্সিলরদের বৈঠকের পর নাড়ুগোপাল মুখার্জি নিজের পদত্যাগপত্র মহকুমা শাসককে জমা দেন। চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর পর নাড়ুগোপাল মুখার্জি বলেন, পুরসভাতে কাজ করতে পারছিলাম না। তাই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমি নিজের পদত্যাগ পত্র মহকুমা শাসকের কাছে জমা দিয়েছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande