
পশ্চিম সিংভূম, ১৮ জুন (হি. স.): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে উদ্ধার এক মহিলার দেহ। মঙ্গল বাজার এলাকা থেকে বুধবার সন্ধ্যায় ওই মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম কান্তা মুণ্ডা (৪০)। তিনি মুফস্বিল থানা এলাকার গুটুসাই গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় পুলিশের কাছে খবর আসে , মঙ্গল বাজারের ভেতরে এক মহিলার দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় । পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, অনেকক্ষণ পেরিয়ে গেলেও কান্তা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ করতে শুরু করেন। এরই মধ্যে তাঁরা পুলিশ সূত্রে খবর পেয়ে হাসপাতালে পৌঁছান এবং মৃতদেহটি কান্তা মুণ্ডার বলে নিশ্চিত করেন। ময়নাতদন্তের শেষে দেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক