কাটিহার-কুরেথা এবং কাটিহার-সোনাইলি ডাবল লাইন সেকশন পরিদর্শন সিআরএস-এর
গুয়াহাটি, ১৮ জুন (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন কাটিহার ডিভিশনের অন্তর্গত কাটিহার (১.৩৮০ কিমি)-কুরেথা (১২.৪৪০ কিমি) এবং কাটিহার (১.৩২৭ কিমি)-সোনাইলি (১৭.৫৪২ কিমি) সেকশনে নবনির্মিত ব্রড গেজ (বিজি) ডাবল লাইনের বিধিগত পরিদর্শন করছেন কলকাতার
কাটিহার ডিভিশন পরিদৰ্শন সিআরএসের (চিত্র ১)


পরিদৰ্শনে সিআরএস (চিত্র ২)


গুয়াহাটি, ১৮ জুন (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন কাটিহার ডিভিশনের অন্তর্গত কাটিহার (১.৩৮০ কিমি)-কুরেথা (১২.৪৪০ কিমি) এবং কাটিহার (১.৩২৭ কিমি)-সোনাইলি (১৭.৫৪২ কিমি) সেকশনে নবনির্মিত ব্রড গেজ (বিজি) ডাবল লাইনের বিধিগত পরিদর্শন করছেন কলকাতার উত্তরপূর্ব সীমান্ত সার্কলের কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস) সুমিত সিংঘল। পরিদর্শন কার্যসূচি গতকাল বুধবার (১৭ জুন) থেকে শুরু হয়েছে, চলবে ১৯ জুন পর্যন্ত। এই দুটি সেকশনে কাটিহার-কুমেদপুর এবং কাটিহার-মুকুরিয়া নতুন ডাবল লাইন প্রকল্প অন্তর্ভুক্ত।

গুয়াহাটিতে অবস্থিত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদর দফতরে কর্তব্যরত এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়েছেন। তিনি জানান, মোট ৬৪.১৪ কিলোমিটার দীর্ঘ কাটিহার-কুমেদপুর এবং কাটিহার-মুকুরিয়া নতুন ডাবল লাইন প্রজেক্টটি একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন পদক্ষেপ, যার লক্ষ্য, এই অঞ্চলে রেলেওয়ের সক্ষমতা ও পরিচালনগত দক্ষতা বৃদ্ধি করা। এই প্রকল্পে দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ, ২৭টি মেজর ব্রিজ ও ২৩টি মাইনর ব্রিজের পাশাপাশি বিস্তৃত রেললাইন এবং সংশ্লিষ্ট রেল পরিকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে।

কপিঞ্জল কিশোর শর্মা জানান, কাজ সম্পন্ন হওয়ার পর এই ডাবল-লাইন করিডোরটি ১৬টি রেলওয়ে স্টেশনের পরিষেবা প্রদান করবে। এর ফলে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশন জুড়ে ট্রেন পরিচালন ব্যবস্থার উন্নতি, লাইনের সক্ষমতা বৃদ্ধি, যানজট হ্রাস এবং যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে অধিকতর দক্ষতা নিশ্চিত হবে। কাটিহার-কুরেথা এবং কাটিহার-সোনাইলি সেকশনে সিআরএস পরিদর্শন প্রজেক্টটির অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বলেন তিনি।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, চলমান পরিদর্শন কর্মসূচির সময় সিআরএস সুমিত সিংঘল নবনির্মিত সেকশনগুলির স্টেশন পরিকাঠামো, ট্র্যাক জ্যামিতি, ব্রিজ, সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন ব্যবস্থা, বৈদ্যুতিক ইনস্টলেশন, সুরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট রেলওয়ে সম্পদ পরিদর্শন করবেন। পরিদর্শনের অধীনে যাত্রাপথে অবস্থিত স্টেশন ও ফিল্ড ইনস্টলেশ্যান স্থাপনাগুলোর বিস্তারিত পরীক্ষাও অন্তর্ভুক্ত থাকবে। বিধিগত পরিদর্শনের অংশ হিসেবে নবনির্মিত ডাবল লাইন সেকশনের পরিচালনগত সুরক্ষা, স্থিতিশীলতা এবং কমিশনিঙের প্রস্তুতি মূল্যায়নের উদ্দেশ্যে গতিবেগ পরীক্ষা পরিচালনা করা হচ্ছে।

চলমান সিআরএস-এর বিধিগত পরিদর্শন এই নতুন ডাবল লাইন সেকশনগুলো কমিশনিঙের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাটিহার-কুরেথা এবং কাটিহার-সোনাইলি ডাবল লাইন সেকশনের কাজ সম্পন্ন হওয়া উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে, যা সমগ্র অঞ্চলজুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা ও আরও সুগম ট্রেন চলাচলের ক্ষেত্রে অবদান রাখবে, বলেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande