প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার পিএসও বদল, দুর্ভাগ্যজনক বললেন কল্যাণ
কলকাতা, ১৮ জুন (হি.স.): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো সরকারি নিরাপত্তা রক্ষীদের (পিএসও) সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। ওই নিরাপত্তা কর্মীরা দু’দশক ধরে মমতার নিরাপত্তার কাজ করেছেন বলে এক্স হ্যান্ডলে বুধবার রাতে জ
ধর্মতলায় তৃণমূলের ধর্না ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা, ভাষণ থামালেন মমতা


কলকাতা, ১৮ জুন (হি.স.): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো সরকারি নিরাপত্তা রক্ষীদের (পিএসও) সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। ওই নিরাপত্তা কর্মীরা দু’দশক ধরে মমতার নিরাপত্তার কাজ করেছেন বলে এক্স হ্যান্ডলে বুধবার রাতে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

ডেরেকের দাবি, ‘বুধবার বিকেলে ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই সময়ে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুরোনো পুলিশ কর্মীদের দেখা গিয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পিএসও-দের সরিয়ে দেওয়া হয়। বিকল্প হিসেবে নতুন কয়েকজনকে নিয়োগ করা হয়েছে।’

এই সিদ্ধান্ত প্রসঙ্গে তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পিএসও দীর্ঘ ২০ বছর ধরে তাঁর সঙ্গে ছিল, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। আমাকে জানানো হয়েছে, নতুন পিএসও-দের নিয়োগ করা হলেও তিনি তাঁদের গ্রহণ করেননি। এটি পুরোপুরি একনায়কতন্ত্র। পিএসও-র বিষয়টি আস্থার ওপর নির্ভরশীল; কোনও পিএসও-র ওপর যদি আমার আস্থা না থাকে, তবে আমি তা স্পষ্টভাবেই বলতে পারি। মুখ্যমন্ত্রীর এই মনোভাব অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ। মুখ্যমন্ত্রীর এই প্রতিহিংসাপরায়ণ মনোভাবের কারণেই এসব কিছু ঘটছে। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক অসীম সরকার বলেছেন, “একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যে ধরনের নিরাপত্তা দেওয়া উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই নিরাপত্তাই দেওয়া হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande