জালাউনে ৭টি বাইক আটক করল পুলিশ
উরাই, ১৮ জুন ( হি. স.): ট্রাফিক নিয়ম লঙ্ঘন এবং শব্দদূষণ সৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে উত্তর প্রদেশের জালাউনের পুলিশ। উরাই শহরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বুধবার আটক করল সাতটি বাইক । বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার র
জালাউনে ৭টি বাইক আটক করল পুলিশ


উরাই, ১৮ জুন ( হি. স.): ট্রাফিক নিয়ম লঙ্ঘন এবং শব্দদূষণ সৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে উত্তর প্রদেশের জালাউনের পুলিশ। উরাই শহরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বুধবার আটক করল সাতটি বাইক ।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে পুলিশ টহল দেওয়ার সময় স্টেশন রোড এলাকায় তল্লাশি চালায়। তল্লাশি অভিযানে দেখা যায়, মোট সাতটি বাইক কোনও নম্বর প্লেট ছাড়াই দিনের পর দিন চলছিল। এর পাশাপাশি আরও তিনটি বাইকে নিয়মবহির্ভূতভাবে লাগানো মডিফাইড সাইলেন্সার ঘটনাস্থলেই খুলে নেয় পুলিশ । এদিন পুলিশ আরও জানিয়েছে, এই ধরনের সাইলেন্সার থেকে প্রচুর পরিমাণে শব্দ উৎপন্ন হয় যা শব্দদূষণ ঘটায়।

নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগামী দিনেও এই ধরণের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande