পশ্চিমবঙ্গে শীঘ্রই রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, নবান্নে স্বাক্ষরিত হলো মৌ চুক্তি
কলকাতা, ১৮ জুন (হি. স.): পশ্চিমবঙ্গে শীঘ্রই গড়ে উঠতে চলেছে ‘রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়’ -এর নতুন ক্যাম্পাস। বৃহস্পতিবার প্রেস ক্লাব, কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর কল্পে
প্রেস ক্লাব কলকাতায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা


কলকাতা, ১৮ জুন (হি. স.): পশ্চিমবঙ্গে শীঘ্রই গড়ে উঠতে চলেছে ‘রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়’ -এর নতুন ক্যাম্পাস। বৃহস্পতিবার প্রেস ক্লাব, কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর কল্পেশ ওয়ান্দ্রা। এদিনের এই সাংবাদিক বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন ডিন যশবীর কাউর এবং রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের টিচিং-কাম-রিসার্চ অফিসার রিদ্ধি ব্যানার্জি।

​বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ বুধবার রাজ্য সচিবালয় নবান্নের সভাগৃহে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠানের একটি সমঝোতাপত্র বা মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই বিশেষ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই চুক্তি বাস্তবায়নের ফলে রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে অচিরেই অত্যন্ত ইতিবাচক সুফল মিলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

​প্রসঙ্গগত, বর্তমানে দেশের ৫টি রাজ্যে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে, যেগুলি হলো—অরুণাচল প্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পুদুচেরি এবং मध्यপ্রদেশ। এই নামী বিশ্ববিদ্যালয়ের মূল সদর দফতর বা হেডকোয়ার্টার গুজরাটের গান্ধীনগরে অবস্থিত। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির ৭টি ডিজিটাল ক্যাম্পাসও সক্রিয় রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল সিকিউরিটি’ বা জাতীয় নিরাপত্তা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন ও উচ্চতর পড়াশোনা করার বিশেষ সুযোগ ও সুবিধা রয়েছে, যা রাজ্যের পড়ুয়াদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande