
জব্বলপুর, ১৮ জুন ( হি. স.): মধ্যপ্রদেশের জব্বলপুরে ঘটল এক পথ দুর্ঘটনা । ঘামাপুর এলাকার একটি গ্যাস এজেন্সির কাছে বৃহস্পতিবার সকালে একটি বেপরোয়া গতির ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বেশ কয়েকটি বাইক ও গাড়িতে সজোরে ধাক্কা মারে।
এদিন প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন , ডাম্পার চালক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সামনে থাকা একের পর এক বাইক ও গাড়িতে সজোরে ধাক্কা মেরে রাস্তায় উল্টে যায়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে। তবে স্বস্তির বিষয় একটাই, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। পুলিশ ইতিমধ্যেই ডাম্পার চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক