ঝাড়খণ্ডে স্বাভাবিকের চেয়ে ৫.৯ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, চরম অস্বস্তিতে সাধারণ মানুষ
রাঁচি, ১৮ জুন ( হি.স.): ক্রমাগত পারদ চড়ছে ঝাড়খণ্ডে। রাঁচি সহ বিভিন্ন জেলায় বৃষ্টি না হওয়ায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। চাইবাসায় গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়া ডালটনগঞ্জে স্বাভাবিকের চেয়ে ৫.৫ ডিগ্রি এবং রাঁচিতে
ঝাড়খণ্ডে স্বাভাবিকের চেয়ে ৫.৯ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, চরম অস্বস্তিতে সাধারণ মানুষ


রাঁচি, ১৮ জুন ( হি.স.): ক্রমাগত পারদ চড়ছে ঝাড়খণ্ডে। রাঁচি সহ বিভিন্ন জেলায় বৃষ্টি না হওয়ায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। চাইবাসায় গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়া ডালটনগঞ্জে স্বাভাবিকের চেয়ে ৫.৫ ডিগ্রি এবং রাঁচিতে তাপমাত্রা ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। তীব্র গরমের পাশাপাশি বাতাসে অত্যধিক আর্দ্রতার কারণে বেড়েছে মানুষের দুর্ভোগ।

বৃহস্পতিবার রাজ্যের সর্বাধিক আর্দ্রতাযুক্ত স্থান বোকারো থার্মাল। আর্দ্রতার পরিমাণ প্রায় ৭৯ শতাংশ। এদিন রাজ্যের উষ্ণতম স্থান ডালটনগঞ্জ। সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও তাপমাত্রা লাতেহারে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকাল থেকেই রাঁচি ও তার সংলগ্ন এলাকায় দেখা গেছে আংশিক মেঘলা আকাশ । এদিন রাঁচিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস । অন্যদিকে জামশেদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, ডালটনগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, বোকারোতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। চাইবাসায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande