আইনজীবীর চেম্বারে আসার পরে অরূপ বিশ্বাসকে ঘিরে উত্তেজনা
কলকাতা, ১৮ জুন (হি.স.): বৃহস্পতিবার আলিপুর জেলা আদালতে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এক আইনজীবীর চেম্বারে আসার পরে উত্তেজনা ছড়ায়। চেম্বারের বাইরে দাঁড়িয়ে ছিলেন আইনজীবীদের একাংশ থেকে শুরু করে আমজনতা। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে প্রাক্তন মন্ত্
আইনজীবীর চেম্বারে আসার পরে অরূপ বিশ্বাসকে ঘিরে উত্তেজনা


কলকাতা, ১৮ জুন (হি.স.): বৃহস্পতিবার আলিপুর জেলা আদালতে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এক আইনজীবীর চেম্বারে আসার পরে উত্তেজনা ছড়ায়। চেম্বারের বাইরে দাঁড়িয়ে ছিলেন আইনজীবীদের একাংশ থেকে শুরু করে আমজনতা। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে প্রাক্তন মন্ত্রী তাঁর আইনজীবীর চেম্বারে এসেছিলেন। এর পরে আদালতের আইনজীবীদের একাংশ বিক্ষোভ দেখান। অরূপ তাঁর আইনজীবীর অফিসে ঢুকে পড়েন। ওই অফিসে আইনজীবীদের একাংশ চড়াও হন বলে সূত্রের খবর। অরূপকে ডিম ছুড়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নেন আইনজীবীদের একাংশ। শেষ পর্যন্ত সন্ধ্যায় পুলিশ এসে অরূপকে চেম্বার থেকে বার করে নিয়ে যায়। তাঁকে যখন পুলিশ বার করে, তখন প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande