কলকাতা থেকে দিনহাটা থানায় নিয়ে যাওয়া হলো উদয়ন গুহকে
কোচবিহার, ১৮ জুন (হি.স.): অবশেষে দিনহাটা থানায় পৌঁছলেন রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। বুধবার কলকাতায় গ্রেফতার হওয়ার পর, বৃহস্পতিবার ভোরে কড়া পুলিশি পাহারায় সড়কপথে তাঁকে দিনহাটায় নিয়ে যাওয়া হয়। দিনহাটা থ
কলকাতা থেকে দিনহাটা থানায় নিয়ে যাওয়া হলো উদয়ন গুহকে


কোচবিহার, ১৮ জুন (হি.স.): অবশেষে দিনহাটা থানায় পৌঁছলেন রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। বুধবার কলকাতায় গ্রেফতার হওয়ার পর, বৃহস্পতিবার ভোরে কড়া পুলিশি পাহারায় সড়কপথে তাঁকে দিনহাটায় নিয়ে যাওয়া হয়। দিনহাটা থানার লকআপে রাখা হয় প্রাক্তন মন্ত্রীকে।

বৃহস্পতিবার ভোরে উদয়নকে নিয়ে দিনহাটা পৌঁছয় পুলিশ। প্রথমে থানার একটি ঘরে বসিয়ে রাখা হয় তাঁকে। পরে লকআপে রাখা হয় তাঁকে। ওই লকআপেই রয়েছেন উদয়নের পুরনো সঙ্গী জয়দীপ ঘোষ। দিনকয়েক আগেই এলাকা জুড়ে ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল জয়দীপকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande