মির্জাপুরে বাইক থেকে পড়ে মহিলার মৃত্যু
মির্জাপুর, ১৮ জুন ( হি. স.): উত্তর প্রদেশের মির্জাপুরে ঘটলো এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে, চুনার থানার অন্তর্গত এলাকায়। বাইক থেকে পড়ে মৃত্যু হয় এক মহিলার । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সুশীলা দেবী (৫৮)। সে অহরৌরা ডিহ এ
লখনউতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ২


মির্জাপুর, ১৮ জুন ( হি. স.): উত্তর প্রদেশের মির্জাপুরে ঘটলো এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে, চুনার থানার অন্তর্গত এলাকায়। বাইক থেকে পড়ে মৃত্যু হয় এক মহিলার । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সুশীলা দেবী (৫৮)। সে অহরৌরা ডিহ এলাকার বাসিন্দা । এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সুশীলা তাঁর স্বামী রাম প্রকাশ প্রজাপতির গাড়ি করে পাদরি থেকে অহরৌরায় ফিরছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ পিরল্লীপুরের ৩৫ নম্বর জাতীয় সড়কের কাছে আচমকাই বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সুশীলা দেবী রাস্তা ছিটকে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে তার মাথায় গুরুতর চোট লাগে এবং ঘটনাস্থলই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande