
পাথারকান্দি (অসম), ১৮ জুন (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দিতে পুলিশি অভিযানে প্রায় দু-কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাাবলেট উদ্ধার হয়েছে। সেই সঙ্গে মাদক কারবার ও পাচারে জড়িত অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের নাম আব্দুল কাদির, জহরুল ইসলাম এবং গুলজান হোসেন।
এদিকে মাদকবিরোধী সফল অভিযানে শ্রীভূমি পুলিশকে সাবাশি দিয়েছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। নিজের অফিশিয়াল এক্স-এ মুখ্যমন্ত্রী লিখেছেন, মাদকবিরোধী লড়াইয়ে আমাদের অবস্থান সুদৃঢ় ও আপসহীন। ধারাবাহিক সফল অভিযানে বহু কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার পাশাপাশি শ্ৰীভূমি জেলা পুলিশ গ্রেফতার করেছে কয়েকজনকে। এই অভিযান অব্যাহত থাকবে!
অন্যদিকে মাদকবিরোধী অভিযানের খবর দিয়ে পাথারকান্দি সমজেলার পুলিশ সুপার অনির্বাণ শর্মা জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোরে ওসি ইনস্পেক্টর মানসজ্যোতি বড়ো, এসআই হীরকজ্যোতি দাসের নেতৃত্বে পুলিশের এক দল চেরাগি এলাকার শেরপুর গ্রামের বাসিন্দা জনৈক মুস্তফা হোসেনের ছেলে আব্দুল কাদিরের বাড়িতে হানা দিয়েছিলেন তাঁরা। আব্দুলের বাড়িতে তালাশি চালিয়ে তার ঘরের সিলিং থেকে একটি সাদা বালতি উদ্ধার করেন অভিযানকারীরা। বালতি থেকে চারটি বড়, তিনটি ছোট হলুদ রঙের পুটলা (গাঁটরি) এবং একটি নীল পুটলায় মোড়া বেশ কয়েটি ছোট ছোট পুটিলিতে ৪৮ হাজারটি মাদক ইয়াবা ট্যা বলেট উদ্ধার করা হয়। এছাড়া ২৪০টি নেশাদ্রব্য বিক্রয়ের কাজে ব্য বহৃত প্লাস্টিকের কৌটাও উদ্ধার হয়েছে।
ওসি বড়ো জানান, আব্দুল কাদিরের বাড়িতে তখন রাতাবাড়ির গুলালকান্দি গ্রামের দুই যুবক যথাক্রমে জহরুল ইসলাম এবং গুলজান হোসেন অবস্থান করছিল। তারা ড্রাগস সংগ্রহের জন্য এসছিল বলে ধারণা পুলিশের। ধৃতদের হেফাজত থেকে একটি আইফো ন, একটি ভিভো অ্যানড্রোয়েড ফোন এবং একটি মোটোরলা কিপ্যাড ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।
তিনি জানান, মাদক কারবারে জড়িত অভিযোগে ধৃত তিন অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ কর হচ্ছে। জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস