প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে তারকেশ্বরে বিশেষ স্বচ্ছতা অভিযান
তারকেশ্বর , ১৮ জুন (হি.স.): প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে তারকেশ্বরে শুরু হল বিশেষ স্বচ্ছতা অভিযান। বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন একটি স্থান থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গোটা
তারকেশ্বরে স্বচ্ছতা অভিযান


তারকেশ্বর , ১৮ জুন (হি.স.): প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে তারকেশ্বরে শুরু হল বিশেষ স্বচ্ছতা অভিযান। বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন একটি স্থান থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গোটা এলাকায় পরিচ্ছন্নতার বার্তা তুলে ধরা হয়। যে স্থানে ১৯৪৭ সালের এপ্রিল মাসে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তিন দিনের হিন্দু মহাসভার অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, সেই ঐতিহাসিক স্থান থেকেই এদিনের কর্মসূচির সূচনা হয়। দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এই স্থানকে কেন্দ্র করে স্বচ্ছতা অভিযানের শুরু হওয়ায় বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন।

এরপর রাজবাড়ি চত্বর ও সংলগ্ন এলাকাজুড়ে চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে ঝাঁটা নিয়ে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা দেন। সাধারণ মানুষের মধ্যেও স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাগ-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।

উপস্থিত জনপ্রতিনিধিরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু প্রশাসনের নয়, সাধারণ মানুষেরও দায়িত্ব। স্বচ্ছতা ও সচেতনতার মাধ্যমে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নির্মাণের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande