গোঘাট থানার উদ্যোগে যোগা দিবস পালন
হুগলি , ১৮জুন (হি.স.) : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বৃহস্পতিবার গোঘাট থানা প্রাঙ্গণে মহাসমারোহে যোগাভ্যাস ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং গোঘাট থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে পুলিশ কর্মী, প্রশ
গেঘাট থানার উদ্যোগে যোগা দিবস


হুগলি , ১৮জুন (হি.স.) : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বৃহস্পতিবার গোঘাট থানা প্রাঙ্গণে মহাসমারোহে যোগাভ্যাস ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং গোঘাট থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে পুলিশ কর্মী, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) মধুসূদন পাল এবং গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। সকলে একসঙ্গে যোগাভ্যাসে অংশ নিয়ে শরীর ও মনের সুস্থতার জন্য নিয়মিত যোগচর্চার গুরুত্ব তুলে ধরেন।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রশান্ত দিগার বলেন, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় সুস্থ ও কর্মক্ষম থাকতে যোগাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ শুধু শরীরকে সুস্থ রাখে না, মানসিক প্রশান্তি ও একাগ্রতাও বৃদ্ধি করে। তিনি সকলকে প্রতিদিন কিছু সময় যোগচর্চার জন্য বরাদ্দ রাখার আহ্বান জানান।

ওসি মধুসূদন পাল বলেন, সুস্থ সমাজ গঠনে শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত প্রয়োজনীয়। সেই লক্ষ্যেই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সকালের এই অনুষ্ঠানে উৎসাহের সঙ্গে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করেন। যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে গোঘাট থানার এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানের শেষে সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande