কাঙ্কেরে ৯ জনের অস্বাভাবিক মৃত্যু
কাঙ্কের, ২ জুন ( হি.স.) : ছত্তিশগড়ের কাঙ্কেরের বিভিন্ন থানা এলাকায় আত্মহত্যা ও দুর্ঘটনা সহ পাঁচটি ঘটনায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে ৯ জনের । ঘটনাগুলি ঘটেছে মঙ্গলবার। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম ঘটনায়, কাঙ্কের শহরের এক গোয়ালঘর থেকে উদ্ধার বছর
কাঙ্কেরের আত্মহত্যা ও দুর্ঘটনা সহ পাঁচটি ঘটনায় মৃত্যু পাঁচজনের


কাঙ্কের, ২ জুন ( হি.স.) : ছত্তিশগড়ের কাঙ্কেরের বিভিন্ন থানা এলাকায় আত্মহত্যা ও দুর্ঘটনা সহ পাঁচটি ঘটনায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে ৯ জনের । ঘটনাগুলি ঘটেছে মঙ্গলবার। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম ঘটনায়, কাঙ্কের শহরের এক গোয়ালঘর থেকে উদ্ধার বছর ৪৫ এর এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে কোডেকুরসে থানার অন্তর্গত পোটনার গ্রামে। মৃতের নাম জিতেন্দ্র ধানেলিয়া। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কীটনাশক পানের ফলেই মৃত্যু ওই ব্যক্তির ।

তৃতীয় ঘটনাটি ঘটে সিকসোড থানার পারোদি গ্রামে। বন্ধুদের সঙ্গে কুয়োতে স্নান করতে গিয়ে ঘটে বিপত্তি । কুয়োতে পড়ে গুরুতরভাবে আহত হওয়ায় পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম মাহগুরাম উইকে। চতুর্থ ঘটনাটি ঘটে আমবেদা থানার অন্তর্গত কোথুদ গ্রামে। শুকনো গাছ কাটতে গিয়ে অসাবধানতাবশত গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে । ঘটনায় মৃত্যু হয় অনিল(২১) নামের এক যুবকের।

পঞ্চম ঘটনাটি ঘটেছে অন্তগড় থানার অন্তর্গত খাসগাঁও গ্রামে। সেখানে পাঁচজন আত্মহত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে । প্রত্যেকের বয়স ২২ বছরের কাছাকাছি । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই পাঁচটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande