(আপডেট) নিকাশী ব্যবস্থা পর্যালোচনা অগ্নিমিত্রার, যত্রতত্র জঞ্জালে জরিমানা
কলকাতা, ২ জুন (হি.স.): বর্ষার মরশুম শুরুর আগেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল শহর ও শহরতলীর বিভিন্ন নিকাশী ব্যবস্থা পর্যালোচনা করেছেন। তিনি মঙ্গলবার তারাতলা, পুজালি, চড়িয়াল ব্রিজ, দইঘাট, মিন্ট কলোনি, ঋষিকেশ পার্ক, নর্দান পার্ক, বি বি এক নম্বর ক্যানেল
(আপডেট) নিকাশী ব্যবস্থা পর্যালোচনা অগ্নিমিত্রার, যত্রতত্র জঞ্জালে জরিমানা


কলকাতা, ২ জুন (হি.স.): বর্ষার মরশুম শুরুর আগেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল শহর ও শহরতলীর বিভিন্ন নিকাশী ব্যবস্থা পর্যালোচনা করেছেন। তিনি মঙ্গলবার তারাতলা, পুজালি, চড়িয়াল ব্রিজ, দইঘাট, মিন্ট কলোনি, ঋষিকেশ পার্ক, নর্দান পার্ক, বি বি এক নম্বর ক্যানেল এবং ওল্ড চৌবাগা পাম্পিং স্টেশন পরিদর্শন করেন। এর আগে গতকাল তিনি কেএমডিএ আধিকারিকদের সঙ্গে কৈখালী-কেষ্টপুর সংলগ্ন বিভিন্ন জল নিকাশি খালগুলির পরিস্থিতি কেমন, তা ঘুরে দেখেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল সাধারণ মানুষের কাছে প্লাস্টিক বর্জনের আহ্বান জানান। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরের পয়লা তারিখ থেকে প্লাস্টিক নিয়ে আরও কড়া হবে রাজ্য সরকার। জরিমানা করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার অগ্নিমিত্রা পাল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে চড়িয়াল খালে যান। সেখান একটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিটা মানুষকে কাজের জন্য দায়বদ্ধ থাকতে হবে। সময় মতো আসতে হবে এবং যেতেও হবে। প্রত্যেক সরকারি অফিসে বায়োমেট্রিক থাকবে।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘নির্মল বন্ধু বা নির্মল সাথীদের জন্যও বায়োমেট্রিক ব্যবস্থা থাকবে। তাঁদের গলায় একটি কার্ড থাকবে। আমরা জিওট্যাগিং করে দেখে নেব তাঁরা নির্দিষ্ট জায়গায় গিয়েছেন কি না। সরকার আমাদের মাইনে দিচ্ছে। সরকারের টাকা আসছে সাধারণ মানুষের থেকে। সুতরাং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ থাকতেই হবে।’ এ দিন রাজ্যের মন্ত্রী রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেলা নিয়েও কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘সাধারণ মানুষকেই সচেতন হতে হবে। তিন মাস সময় দেওয়া হবে। সেপ্টেম্বর থেকে আমরা ফাইন চালু করবো। আপনারা সচেতন না হলে ফাইন দিয়ে শিখবেন।’

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande