কাটমানির টাকা ফেরতের দাবিতে বাজারজুড়ে পোস্টার, মালদায় তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিতর্ক
মালদা, ২ জুন (হি. স.): মঙ্গলবার মালদার ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গৌড়বঙ্গ হকার্স কর্নার বাজার এলাকায় কাটমানির টাকা ফেরতের দাবিতে পোস্টার পড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তির ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক
অশোক সাহা কাউন্সিলর


মালদা, ২ জুন (হি. স.): মঙ্গলবার মালদার ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গৌড়বঙ্গ হকার্স কর্নার বাজার এলাকায় কাটমানির টাকা ফেরতের দাবিতে পোস্টার পড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তির ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তিনি।জানা গিয়েছে, ইংরেজবাজার শহরের ২ নম্বর কলোনি সংলগ্ন এলাকায় অবস্থিত গৌড়বঙ্গ হকার্স কর্নার বাজারটি প্রায় তিন বছর আগে নতুন করে সংস্কার করা হয়। সেই সময় বাজারের প্রায় ১৫০টি দোকানঘর ও প্ল্যাটফর্ম ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ করা হয়। বাজারে সবজি, মাছ, মাংস ও মুদিখানাসহ বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালিত হয়।অভিযোগ, দোকান ও প্ল্যাটফর্ম বরাদ্দের সময় ব্যবসায়ীদের যে সরকারি স্লিপ দেওয়া হয়েছিল, তার তুলনায় অনেক বেশি অর্থ নেওয়া হয়। সেই অতিরিক্ত অর্থ বা কথিত ‘কাটমানি’ ফেরতের দাবিতেই মঙ্গলবার সকালে বাজারের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়। পোস্টারে প্ল্যাটফর্ম ও দোকানঘর বিক্রির নামে নেওয়া অতিরিক্ত টাকা ফেরতের দাবি জানানো হয়েছে।অভিযোগ উড়িয়ে দিয়ে কাউন্সিলর অশোক সাহা বলেন, অভিযোগকারীরা এতদিন কেন মুখ খোলেননি, সেই প্রশ্ন উঠছে। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই পোস্টার লাগানো হয়েছে।এদিকে, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী কাউন্সিলরের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে পুরসভা ও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande