মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ সঙ্গীতশিল্পীদের, কাটমানি-সিন্ডিকেটের অভিযোগ
কলকাতা, ২ জুন (হি. স. ) : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে এ বার হাজির সঙ্গীতশিল্পীরা। মঙ্গলবার সল্টলেকে বিজেপির দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, দোলা মুখোপাধ্যায়-সহ অন্য সঙ্গীতশিল্পীরা। পূর্বতন সরকারের আমলে কী পর
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ সঙ্গীতশিল্পীদের, কাটমানি-সিন্ডিকেটের অভিযোগ


কলকাতা, ২ জুন (হি. স. ) : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে এ বার হাজির সঙ্গীতশিল্পীরা। মঙ্গলবার সল্টলেকে বিজেপির দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, দোলা মুখোপাধ্যায়-সহ অন্য সঙ্গীতশিল্পীরা।

পূর্বতন সরকারের আমলে কী পরিস্থিতি ছিল, তা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান তাঁরা।

তদানীন্তন সরকারের জমানায় সঙ্গীতজগতেও ‘সিন্ডিকেটরাজ’ চলত বলে অভিযোগ তোলেন ঋদ্ধি, দোলারা। আগের সরকারের তথ্য-সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তাঁরা।

বিক্ষুব্ধ সঙ্গীতশিল্পীদের অভিযোগ, তৃণমূলের আমলে সঙ্গীত জগতে সিন্ডিকেটরাজ চলত। কাটমানি নেওয়া হত বলেও অভিযোগ। তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীলও নিজেদের ‘লবির’ সঙ্গীতশিল্পীদের সর্বত্র সরকারি অনুষ্ঠানে সুযোগ করে দিতেন, এমন অভিযোগও তোলেন বিক্ষুব্ধেরা। এর ফলে বহু যোগ্য সঙ্গীতশিল্পী সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি তাঁদের।

বিক্ষুব্ধদের অভিযোগ, বিভিন্ন শিল্পীকে সঙ্গীত পরিবেশনের সুযোগ করে দেওয়ার বদলে ‘কাটমানি’ নেওয়া হত। নতুন সরকারের আমলে যাতে এই ‘বঞ্চনার’ বিরুদ্ধে ন্যায়বিচার হয়, সেই আর্জি জানিয়েছেন দোলা, ঋদ্ধিরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande