অজিত-সুজিতকে জেরা করে গ্রেফতার আরও দুই সহযোগী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও ১৩৮ রাউন্ড কার্তুজ
বারাসাত, ২ জুন (হি. স.): উত্তর ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার কাণ্ডে তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। ধৃত তৃণমূল নেতা অজিত সাহা ও তাঁর ভাই সুজিত সাহাকে জিজ্ঞাসাবাদ করে আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ
গোবরডাঙ্গা পুলিশ স্টেশন


বারাসাত, ২ জুন (হি. স.): উত্তর ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার কাণ্ডে তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। ধৃত তৃণমূল নেতা অজিত সাহা ও তাঁর ভাই সুজিত সাহাকে জিজ্ঞাসাবাদ করে আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ জানিয়েছে, নব গ্রেফতার দুই অভিযুক্তের নাম সুদেব শীল ও উৎপল মজুমদার। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের দক্ষিণ বেতপুল এলাকায়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।উল্লেখ্য, গত সপ্তাহে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা এবং তাঁর ভাই তৃণমূল নেতা সুজিত সাহাকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং নগদ ২৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও কয়েকজন সহযোগীর নাম।পুলিশের দাবি, সুদেব শীল ও উৎপল মজুমদারের কাছ থেকে দুটি ছোট দোনলা বন্দুক, একটি ৭ এমএম পিস্তল, দুটি ৭ এমএম পিস্তলের ম্যাগাজিন এবং বিভিন্ন বোরের মোট ১৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।ধৃতদের মঙ্গলবার বারাসাত আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। অস্ত্র চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande