“দলটা পুরো ফলতার মতো হয়ে গিয়েছে” তৃণমূলকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
হুগলি, ২ জুন (হি স)। “এত দূরবস্থা! দলটা পুরো ফলতার মতো হয়ে গিয়েছে।” তৃণমূলের এই নজিরবিহীন সাংগঠনিক ধসকে কটাক্ষ করে মঙ্গলবার একথা বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটে ভরাডুবির পর প্রথম কর্মসূচিতে নেমেই পুড়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শুভেন্দু অধিকারী


হুগলি, ২ জুন (হি স)। “এত দূরবস্থা! দলটা পুরো ফলতার মতো হয়ে গিয়েছে।” তৃণমূলের এই নজিরবিহীন সাংগঠনিক ধসকে কটাক্ষ করে মঙ্গলবার একথা বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভোটে ভরাডুবির পর প্রথম কর্মসূচিতে নেমেই পুড়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। খাতায়-কলমে এখনও দলটির হাতে ৭৮ জন বিধায়ক থাকলেও, মঙ্গলবার ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চে দেখা মিলল মেরেকেটে ৬ জনের। আর বিরোধী শিবিরের এই কঙ্কালসার দশা নিয়ে তারকেশ্বরের প্রশাসনিক সফরের মাঝেই টিপ্পনী কাটলেন ।

মুখ্যমন্ত্রী এ দিন স্পষ্ট করে দেন, নির্বাচনের পর তৃণমূল নেত্রী নিজেকে যতই ‘অপরাজিত’ দাবি করুন না কেন, দলের অন্দরে তাঁর পায়ের তলার মাটি যে সম্পূর্ণ সরে গিয়েছে, তা মঙ্গলবারের কর্মসূচিই প্রমাণ করে দিল। তারকেশ্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “শুনলাম ৩ জন এমপি, ৬ টা বিধায়ক গিয়েছে। দলটার অবস্থা ফলতার মতো হয়ে গিয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande