মালদায় পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪
মালদা, ২ জুন (হি.স.) : জেলায় দুটি পৃথক অভিযানে মোট আটটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা কার্তুজ সহ চারজনকে গ্রেফতার করেছে মালদা জেলা পুলিশ। মঙ্গলবার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, সোমবার রাতে কালিয়াচকের শাহবাজপুর-মোমিনপাড়া এলাকায় একটি বাই
গ্রেফতার


মালদা, ২ জুন (হি.স.) : জেলায় দুটি পৃথক অভিযানে মোট আটটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা কার্তুজ সহ চারজনকে গ্রেফতার করেছে মালদা জেলা পুলিশ। মঙ্গলবার

পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, সোমবার রাতে কালিয়াচকের শাহবাজপুর-মোমিনপাড়া এলাকায় একটি বাইকে থাকা দুই আরোহীকে আটক করা হয়। ধৃতদের নাম ইন্দ্রজিৎ মণ্ডল ও কার্তিক মণ্ডল। তাদের তল্লাশি করে সাতটি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৪৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে।

অন্য দিকে, মোথাবাড়ি থানার অচিনতলা স্ট্যান্ড থেকে আরও একটি বাইকে থাকা দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। ধৃতদের পরিচয় জানা গেছে— নিভু মণ্ডল ও মনোজ মণ্ডল। পুলিশ সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande