
নয়ডা, ২ জুন (হি.স.) : উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের নয়ডায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক প্রৌঢ়ের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নয়ডার সেক্টর ৬৩-এর সবুজ বলয়ে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে সেক্টর ৬৩ থানার অন্তর্গত সি-ব্লক এলাকায় স্থানীয়রা এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবেই দেখা হচ্ছে । পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক