তৃণমূল নেতার বাড়ি থেকে প্রচুর বন্দুকের গুলি উদ্ধার, তদন্তে পুলিশ
জীবনতলা , ২ জুন ( হি.স.) : এলাকার এক তৃণমূল নেতার বাড়ি থেকে প্রচুর পরিমাণে বন্দুকের গুলি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ ব্লকের অন্তর্গত জীবনতলা থানার কালিকাতলা এলাকায়। সেখানে জবেদ শেখ নামে স্থানীয়
তৃণমূল নেতার বাড়ি থেকে প্রচুর বন্দুকের গুলি উদ্ধার, তদন্তে পুলিশ


জীবনতলা , ২ জুন ( হি.স.) : এলাকার এক তৃণমূল নেতার বাড়ি থেকে প্রচুর পরিমাণে বন্দুকের গুলি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ ব্লকের অন্তর্গত জীবনতলা থানার কালিকাতলা এলাকায়। সেখানে জবেদ শেখ নামে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বন্দুকের গুলি ও বন্ধুকের অন্যান্য সামগ্রী।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে জীবনতলা থানার ওসি ত্রিদিব মল্লিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় তল্লাশি অভিযানে যায়। সেখানে সওকাত মোল্লা ঘনিষ্ঠ হোসেন সেখের শাগরেদ এই জবেদ শেখের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই এই বিপুল পরিমাণ গুলি উদ্ধার হয়েছে। যদিও জবেদ শেখ পলাতক। পরিবারের কেউই এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না। সঠিক কী কারণে এই বিপুল পরিমাণ বন্দুকের গুলি মজুদ করেছিলেন জবেদ সে বিষয়ে তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। পাশাপাশি জবেদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande