পানাগড়ে ট্রেন থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, গ্রেফতার ১
দুর্গাপুর, ২ জুন (হি.স.) : ভিনরাজ্য থেকে পশ্চিমবঙ্গে কচ্ছপ পাচারের চেষ্টা ভেস্তে দিল রেল পুলিশ। পানাগড় স্টেশনে অভিযান চালিয়ে দুন এক্সপ্রেস থেকে বিরল প্রজাতির দুটি ভারতীয় কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার
পানাগড়ে ট্রেন থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, গ্রেফতার ১


দুর্গাপুর, ২ জুন (হি.স.) : ভিনরাজ্য থেকে পশ্চিমবঙ্গে কচ্ছপ পাচারের চেষ্টা ভেস্তে দিল রেল পুলিশ। পানাগড় স্টেশনে অভিযান চালিয়ে দুন এক্সপ্রেস থেকে বিরল প্রজাতির দুটি ভারতীয় কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড থেকে দুন এক্সপ্রেসে করে কচ্ছপ দুটি বাংলায় আনা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পানাগড় রেল পুলিশ স্টেশনে ট্রেন পৌঁছতেই তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় দুটি বিরল প্রজাতির ভারতীয় কচ্ছপ।

ধৃতের নাম জান্না। তিনি উত্তর প্রদেশের জগদীশপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

উদ্ধার হওয়া কচ্ছপ দুটি এবং ধৃত ব্যক্তিকে পানাগড় বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বন দফতর বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। মঙ্গলবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

পানাগড় বনাঞ্চলের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “ভারতীয় প্রজাতির কচ্ছপ বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতাভুক্ত। উদ্ধার হওয়া কচ্ছপ দুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।”

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কচ্ছপ দুটি বাংলায় এনে পাচারের পরিকল্পনা ছিল। তবে সেগুলি কোথায় এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এর পিছনে একটি সক্রিয় পাচারচক্র জড়িত থাকতে পারে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande