
কলকাতা, ২ জুন (হি স)। বিজেপি সরকারের নতুন মন্ত্রী তাপস রায়ের সামাজিক মাধ্যমে একটি পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা তৈরি হয়েছিল। তবে সেটি সম্পূর্ণভাবে নস্যাৎ করলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার তাপস রায় একটি পোস্টে দাবি করেছিলেন, প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ককে সঙ্গে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে পৌঁছে গিয়েছেন সদ্য বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভায় ঢোকার মুখে তাঁকে সাংবাদিকরা এই নিয়ে প্রশ্ন করলেন তিনি অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেন, ''কীসের তালিকা, কোন বিধায়ক?
ঋতব্রত বলেন, বিধানসভায় আমি নিজের কাজে এসেছি, কোনও তালিকা নিয়ে আসিনি। এগুলি সব জল্পনা।'' তাপস রায়ের পোস্ট সম্পর্কে তিনি সরাসরি বলেন, ''নিজের আর সন্দীপন ছাড়া কারও দায়িত্ব আমি নিইনি। কে কী পোস্ট করেছেন সেটা তারাই বলতে পারবেন।''
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত