প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, উঠল 'চোর' স্লোগান
কলকাতা, ২ জুন (হি. স.) : প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় সাধারণ বাসিন্দারা। বিক্ষোভ চলাকালীন তাঁকে লক্ষ্য করে ''চোর চোর'' স্লোগান তোলা হয় বলে অভিযোগ। এই আকস্মিক উত্তেজনা ও হট্টগোলের জেরে প্
প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, উঠল 'চোর' স্লোগান


কলকাতা, ২ জুন (হি. স.) : প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় সাধারণ বাসিন্দারা। বিক্ষোভ চলাকালীন তাঁকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান তোলা হয় বলে অভিযোগ। এই আকস্মিক উত্তেজনা ও হট্টগোলের জেরে প্রাক্তন বিধায়ক আচমকা অসুস্থ বোধ করেন। পরিস্থিতি বেগতিক দেখে তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন তিনি এলাকায় পৌঁছানো মাত্রই স্থানীয় বাসিন্দারা বিভিন্ন দাবিতে তাঁর পথ আটকান এবং ক্ষোভ উগরে দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। স্লোগান-পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এই ধস্তাধস্তি ও মানসিক চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঠিক কী কারণে বা কোন ক্ষোভ থেকে এই বিক্ষোভ, তা খতিয়ে দেখছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande