
কলকাতা, ২ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন মন্ত্রী তাপস রায়। মঙ্গলবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘তৃণমূল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তৃণমূলের এখন শোচনীয় অবস্থা। তৃণমূলের ভবিষ্যৎ— তৃণমূল দলটা উঠে যাওয়া উচিত। বিধানসভায় বিধায়কের সই নিয়ে যা হয়েছে এমন ঘটনা আগে কোথাও হয়নি। একটা দল যে জনগণের কথা ভাবে না, তার উঠে যাওয়াই উচিত।
এছাড়াও সামাজিক মাধ্যমেও তৃনমূলের সমালোচনা করেন তাপস রায়। সামাজিক মাধ্যমের পাতায় তাপস লেখেন, তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতো অবস্থা হলো তৃণমূলের, বিধানসভার স্পিকারের কাছে প্রায় ৫০ জন তৃণমূলের বিধায়ক নিয়ে পৌঁছে গেছে ঋতব্রত। খেলা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ