কাইথালে মাদক–সহ গ্রেফতার তিন পাচারকারী
কাইথাল, ২ জুন ( হি.স.): অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল হরিয়ানা পুলিশ। হরিয়ানার কাইথালে মঙ্গলবার পুলিশের তৎপরতায় গ্রেফতার তিন মাদক পাচারকারী । এদিন পুলিশ সূত্রে জন্য গেছে, ধৃতদের নাম রাজু, মনু রাম এবং বান্টি । তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধা
কাইথালে মাদক–সহ গ্রেফতার তিন পাচারকারী


কাইথাল, ২ জুন ( হি.স.): অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল হরিয়ানা পুলিশ। হরিয়ানার কাইথালে মঙ্গলবার পুলিশের তৎপরতায় গ্রেফতার তিন মাদক পাচারকারী । এদিন পুলিশ সূত্রে জন্য গেছে, ধৃতদের নাম রাজু, মনু রাম এবং বান্টি । তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ১ কিলো ৮৪ গ্রাম মাদক (চরস)।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এদিন পুলিশ পুন্ড্রীর ব্রহ্মানন্দ চকে টহল দিচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর পায় পাই গ্রামের বাসিন্দা রাজু চরস বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত। সে বাইকে করে করোডা গ্রামের উদ্দেশে গেছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ তৎক্ষণাৎ পাই-করোডা রোডে তল্লাশি অভিযান শুরু করে। কিছুক্ষণ পর একটি সন্দেহভাজন বাইককে আসতে দেখে পুলিশ সেটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু চালক পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে অবশেষে ঘটনাস্থল থেকে গ্রেফতার হয় রাজু। তল্লাশি চালিয়ে অভিযুক্ত রাজুর কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদে পুলিশকে রাজু জানায় , এই চরস তাকে কাইথালের বালাজি কলোনির বাসিন্দা বান্টি এবং মানস রোড পট্টি কোথ গামড়ির বাসিন্দা মনু রাম সরবরাহ করেছিল । সেই তথ্যের ভিত্তিতে পরবর্তীতে পুলিশ বান্টি ও মনুকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande