
হুগলি , ২১জুন (হি.স.): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার আরামবাগ মহকুমা শাসকের দফতরে এক বিশেষ যোগাভ্যাস ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।
এদিন প্রশাসনের আধিকারিক, বিভিন্ন সরকারি দফতরের কর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ যোগাভ্যাসে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক হেমন্ত বাগ বলেন, “যোগ আমাদের সুস্থ শরীর, শান্ত মন ও সুশৃঙ্খল জীবনের পথ দেখায়। আসুন, নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ ও সচেতন সমাজ গঠনে এগিয়ে আসি।”
তিনি বলেন, বর্তমান সময়ে সুস্থ শরীর ও মানসিক প্রশান্তি বজায় রাখতে যোগের গুরুত্ব অপরিসীম। নিয়মিত যোগচর্চা মানুষকে শারীরিকভাবে সক্ষম করার পাশাপাশি মানসিক দৃঢ়তাও বৃদ্ধি করে। তাই সকলের উচিত দৈনন্দিন জীবনে যোগকে অন্তর্ভুক্ত করা।
অনুষ্ঠানে যোগব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয় এবং অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে যোগাভ্যাস করেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষে বিধায়ক হেমন্ত বাগ সকলকে নিয়মিত যোগচর্চার মাধ্যমে সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA