প্রথম সরসঙ্ঘচালকের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের
কলকাতা, ২১ জুন (হি. স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা তথা প্রথম সরসঙ্ঘচালক ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| পাশাপাশি, রাজ্যের মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের তরফেও শ
কে বই বলিরাম হেডগেয়ার জি'র প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য


কলকাতা, ২১ জুন (হি. স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা তথা প্রথম সরসঙ্ঘচালক ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| পাশাপাশি, রাজ্যের মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের তরফেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়|

রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা, প্রথম সরসঙ্ঘচালক শ্রদ্ধেয় ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ার জির প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

রাজ্যের মন্ত্রী অর্জুন সিং সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও প্রথম সরসঙ্ঘচালক পরম শ্রদ্ধেয় ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ার জির প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি।

সাংসদ খগেন মুর্মু সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা, প্রথম সরসঙ্ঘচালক শ্রদ্ধেয় ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ার জির প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, ডঃ কেশব বলিরাম হেডগেওয়ারজীর আদর্শ, দেশপ্রেম ও সংগঠন গঠনের অদম্য প্রেরণা আজও জাতিকে পথ দেখায়। তাঁর প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা, প্রথম সরসঙ্ঘচালক শ্রদ্ধেয় ডঃ কেশব বলিরাম হেডগেওয়ার জির প্রয়াণ দিবসে সশ্রদ্ধ প্রণাম ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

বিজেপি নেতা কৌস্তভ বাগচী সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ও প্রথম সরসংঘচালক শ্রদ্ধেয় ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারজীর প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাঁর দেশপ্রেম, সংগঠন গঠনের আদর্শ ও আত্মনিবেদিত জীবন আমাদের সকলের প্রেরণার উৎস হয়ে থাকবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande