দিল্লিতে বর্ষার আগে গর্ত মেরামতি, কাজ পরিদর্শন পূর্তমন্ত্রীর
নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): ফি বছর বর্ষার সময় দেশের জাতীয় রাজধানীর অনেক রাস্তার গর্ত বিপজ্জনক হয়ে ওঠে| চলতি বছরে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে, বর্ষার আগে দিল্লিতে শুরু হলো গর্ত মেরামতির বিশেষ অভিযান। পূর্তমন্ত্রী প্রবেশ বর্মা রবিবার দিল্লির মথুরা
দিল্লিতে বর্ষার আগে গর্ত মেরামতি


নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): ফি বছর বর্ষার সময় দেশের জাতীয় রাজধানীর অনেক রাস্তার গর্ত বিপজ্জনক হয়ে ওঠে| চলতি বছরে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে, বর্ষার আগে দিল্লিতে শুরু হলো গর্ত মেরামতির বিশেষ অভিযান। পূর্তমন্ত্রী প্রবেশ বর্মা রবিবার দিল্লির মথুরা রোডে গর্ত মেরামতির কাজ পরিদর্শন করেন।

এদিন তিনি বলেন, পিডব্লিউডি সারা বছর ধরেই নিরবিচ্ছিন্নভাবে কাজ করে। বর্ষার মরশুম এগিয়ে আসায়, কোনও গর্ত মেরামতির কাজ যেন বাকি না থাকে তা নিশ্চিত করতে আমরা আজ একটি বিশেষ অভিযান চালাচ্ছি। প্রায় ২ হাজার গর্ত চিহ্নিত করা হয়েছে| এক দিনেই সেগুলি মেরামত করার লক্ষ্য নিয়ে এগোনো হচ্ছে| গত এক বছরে প্রায় ১২ হাজার ৭০০টি গর্ত মেরামত করা হয়েছে| এখন আমরা যে নতুন রাস্তাগুলো তৈরি করছি, সেগুলো ৫ বছর টেকসই থাকার ওয়ারেন্টি আছে| আমরা সংশ্লিষ্ট সমস্ত বিভাগ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার বৈঠক করেছি| আমি ও মুখ্যমন্ত্রী গত বছর চিহ্নিত করা প্রতিটি জলমগ্ন স্থান সংস্কার করার জন্য স্পষ্ট নির্দেশিকা জারি করেছি| জল জমা রোধ করতে আমরা পাম্প বসিয়েছি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande