
উত্তর দিনাজপুর, ২১ জুন (হি.স.): তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন উত্তর দিনাজপুরের ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। রবিবার সকালে জয়হাটের চেকপোস্ট এলাকায় নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ইতিমধ্যেই কালীঘাটে তাঁর ইস্তফার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মোশারফ।
পদত্যাগের কারণ হিসেবে মোশারফ হোসেন তাঁর মায়ের অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, মা কয়েকদিন আগেই মক্কা থেকে বাড়ি ফিরেছেন, তিনি অসুস্থ। তাই তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদে আর থাকতে চাই না। একই সঙ্গে তাঁর সংযোজন, রাজ্যের সরকার বদল হওয়ায় আগের মতো আর কাজ করতে পারছি না। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা উল্লেখ করে মোশারফ জানান, আগামী দিনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিনি রাজ্যের উন্নয়নমূলক কাজ করতে চান।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ