পরীক্ষার্থীদের সহায়তায় এবি ভিপির টোটো পরিষেবা
হুগলি , ২১ জুন (হি.স.) :নিট পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। রবিবার আরামবাগ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংগঠনের পক্ষ থেকে প্রায় ২০টি টোটোর ব্যবস্থা করা হয়, যাতে পরীক্ষার্থীরা নির
পরীক্ষার্থীদের সহায়তায় এবিভিপির টোটো পরিষেবা


হুগলি , ২১ জুন (হি.স.) :নিট পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। রবিবার আরামবাগ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংগঠনের পক্ষ থেকে প্রায় ২০টি টোটোর ব্যবস্থা করা হয়, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে ও সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন।

সংগঠন সূত্রে জানা যায়, এবিভিপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি শুভঙ্কর খানের নেতৃত্বে এই পরিষেবা চালু করা হয়েছে। নিট পরীক্ষার দিন যাতে যানবাহনের অভাব বা অন্য কোনও সমস্যার কারণে কোনও পরীক্ষার্থীর অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় এবিভিপি কর্মীদের সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যায়। পরীক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী টোটোগুলি বিভিন্ন রুটে পরিষেবা প্রদান করে। এই উদ্যোগে উপকৃত হন বহু পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা।

এ প্রসঙ্গে এবিভিপি নেতৃত্ব জানায়, ছাত্রছাত্রীদের পাশে থাকা এবং তাদের প্রয়োজনে সহযোগিতা করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের জনমুখী কর্মসূচি গ্রহণ করা হবে।

এবিভিপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকদের একাংশ। তাঁদের মতে, পরীক্ষার দিনে এমন সহায়ক ব্যবস্থা অনেকটাই স্বস্তি এনে দিয়েছে এবং সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে বিশেষ সাহায্য করেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande