বারাসাত গভর্নমেন্ট কলেজের লাইব্রেরি ভবনে ব্যবহৃত কন্ডোম ও মদের বোতল উদ্ধারের অভিযোগ, তদন্তের আশ্বাস অধ্যক্ষের
বারাসাত, ২২ জুন (হি. স.) : বারাসাত গভর্নমেন্ট কলেজের লাইব্রেরি ভবনের ভিতর থেকে ব্যবহৃত কন্ডোম, মদের খালি বোতল এবং অস্বাভাবিকভাবে সাজানো বেঞ্চ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়াল কলেজ চত্বরে। সোমবার দীর্ঘদিন পর ভবনের চাবি হাতে পেয়ে সেখানে প্রবেশ করেন ছাত্র-ছা
বারাসাত কলেজ


বারাসাত, ২২ জুন (হি. স.) : বারাসাত গভর্নমেন্ট কলেজের লাইব্রেরি ভবনের ভিতর থেকে ব্যবহৃত কন্ডোম, মদের খালি বোতল এবং অস্বাভাবিকভাবে সাজানো বেঞ্চ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়াল কলেজ চত্বরে। সোমবার দীর্ঘদিন পর ভবনের চাবি হাতে পেয়ে সেখানে প্রবেশ করেন ছাত্র-ছাত্রীরা। এরপরই ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা একাধিক আপত্তিকর সামগ্রী দেখতে পেয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।ছাত্র-ছাত্রীদের অভিযোগ, ভবনের তিনতলায় বেঞ্চ জুড়ে অস্থায়ী খাটের মতো ব্যবস্থা করা ছিল। এছাড়াও বাথরুম এবং বেঞ্চের নীচে একাধিক জায়গায় ব্যবহৃত কন্ডোম পড়ে থাকতে দেখা যায়। ছাদের বিভিন্ন অংশে মদের খালি বোতলও উদ্ধার হয়েছে বলে দাবি তাঁদের। এই ঘটনায় কলেজের নিরাপত্তা ও পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। আতঙ্কমুক্ত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁরা।এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জানান, লাইব্রেরি ভবনটি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি ভবনটির দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের হাতে এসেছে। ভবনের ভিতরে ঠিক কী কী উদ্ধার হয়েছে, তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande