(আপডেট) চা-পর্যটনে জমির ব্যবহার কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব, চা-শিল্পের উন্নয়নে বাজেটে ১০০ কোটি বরাদ্দ
​কলকাতা, ২২ জুন (হি. স.) : রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ চা-পর্যটন নীতি ঘোষণা করা হয়েছে। পূর্বে এই নীতি চা-বাগানের ৩০ শতাংশ জমি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অনুমতি দিত। তবে এই নীতির বিরুদ্ধে চা-বাগান অঞ্চলের শ্রমিক এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর মানু
অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বিধানসভায় বৈঠকের পর


​কলকাতা, ২২ জুন (হি. স.) : রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ চা-পর্যটন নীতি ঘোষণা করা হয়েছে। পূর্বে এই নীতি চা-বাগানের ৩০ শতাংশ জমি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অনুমতি দিত। তবে এই নীতির বিরুদ্ধে চা-বাগান অঞ্চলের শ্রমিক এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর মানুষেরা পরিবেশগত ক্ষতির আশঙ্কায় বারবার উদ্বেগ প্রকাশ করেছেন।​প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং চা-বাগান এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে, এবার চা-পর্যটন ও অন্যান্য ব্যবসায়িক কাজের জন্য চা-বাগানের জমির বাণিজ্যিক ব্যবহারের পরিমাণ কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। সেই সঙ্গে চা-শিল্পকে চাঙ্গা করে তুলতে, চা-বাগানগুলির অভ্যন্তরীণ রাস্তা ও পরিকাঠামোর উন্নয়ন করা হবে। এছাড়া শিলিগুড়িতে একটি ‘কমন টি-প্রসেসিং সেন্টার’ গড়ে তোলার প্রয়াস নিয়েছে রাজ্য সরকার। এই সমস্ত উদ্দেশ্যে ২০২৬-২০২৭ অর্থবর্ষের বাজেটেই ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande