অফিসে বসে আর চলবে না বনাঞ্চলের কাজ, বন আধিকারিকদের কড়া বার্তা মন্ত্রী জয়ন্তমল্লের
গুয়াহাটি, ২২ জুন (হি.স.) : জঙ্গলে কাজ করার জন্য চাকরি নিয়েছেন, অফিসে বসে থাকার জন্য নয়। একজন অফিসারের যেখানে তিন বছরের বেশি থাকা চলে না, সেখানে একই রেঞ্জে ১০-১৫ বছর ধরে থাকার আরও কোনও সুযোগ নেই। বক্তা অসম সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফত
বন আধিকারিকদের সঙ্গে বৈঠক মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়ার


গুয়াহাটি, ২২ জুন (হি.স.) : জঙ্গলে কাজ করার জন্য চাকরি নিয়েছেন, অফিসে বসে থাকার জন্য নয়। একজন অফিসারের যেখানে তিন বছরের বেশি থাকা চলে না, সেখানে একই রেঞ্জে ১০-১৫ বছর ধরে থাকার আরও কোনও সুযোগ নেই। বক্তা অসম সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া।

আজ সোমবার দিশপুরে বিভাগীয় মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন হাফলঙের বিধায়ক রূপালি লাংথাসা, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, পানিরাম ব্রহ্ম, লুংসিং তেরন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সদস্য ধৃতি থাওসেন, কার্বি আংলং স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য রিতেশ ইংহি, বন দফতরের বিশেষ মুখ্যসচিব এমকে যাদব সহ বন বিভাগের সব শীর্ষ আধিকারিক।

পর্যালোচনা সভায় বন ও পরিবেশ বিভাগে কর্মরত কর্মকর্তাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। তিনি বলেন, ‘জঙ্গলে কাজ করার জন্য চাকরি নিয়েছেন, অফিসে বসে থাকার জন্য নয়। যেখানে একজন অফিসার তিন বছরের বেশি থাকতে পারেন না, সেখানে একই রেঞ্জে ১০-১৫ বছর ধরে থাকার কোনও সুযোগ আর নেই। আজ থেকে এই নিয়মের বদল হয়ে গেছে।’

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে একই স্থানে কর্মরত থেকে যাঁরা শুধু অফিসে বসে কাজ করছেন, আজ থেকে তাঁদের সেই ব্যবস্থা আর চলবে না। বন বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে, বলেন মন্ত্রী।

মন্ত্রী জয়ন্তমল্লের এই বার্তার পর বন বিভাগের বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে একই পদে বা এলাকায় কর্মরত আধিকারিকদের বিরুদ্ধে খুব শিগগির বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande