(আপডেট) শিক্ষায় একাধিক ঘোষণা, মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি থেকে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব রাজ্য বাজেটে
কলকাতা, ২২ জুন (হি. স.):- রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করা হল ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে। সোমবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, সরকারি স্কুলে মিড ডে মিলের জন্য পড়ুয়
(আপডেট) শিক্ষায় একাধিক ঘোষণা, মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি থেকে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব রাজ্য বাজেটে


কলকাতা, ২২ জুন (হি. স.):- রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করা হল ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে। সোমবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, সরকারি স্কুলে মিড ডে মিলের জন্য পড়ুয়া পিছু দৈনিক বরাদ্দ সাড়ে ৬ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হচ্ছে। পাশাপাশি মিড ডে মিলের রাঁধুনিদের মাসিক ভাতা ১ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।বাজেটে পিছিয়ে পড়া জেলাগুলিতে শিক্ষার পরিকাঠামো উন্নয়নের ওপরও জোর দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বর্ধমান, মালদহ ও ঝাড়গ্রামে মোট ছয়টি কেন্দ্রীয় বিদ্যালয় গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ঝাড়গ্রামে আদিবাসীদের জন্য ১৫০ কোটি টাকা ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা করা হয়েছে, যার জন্য প্রথম দফায় ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কাঁথি, কালিয়াচক ও ফলতায় মহিলাদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথাও জানানো হয়েছে।এছাড়া রাজ্যের প্রতিটি স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো, গ্রামীণ স্কুলে অগ্রাধিকার ভিত্তিতে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা এবং উচ্চশিক্ষায় আগ্রহী অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পুনরায় চালু হবে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপও।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande