১ সেপ্টেম্বর থেকে কড়া নিয়ম, আবর্জনা ফেললেই জল-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি হাওড়া পুরসভার
হাওড়া, ২২ জুন (হি. স.) : হাওড়াকে প্লাস্টিক ও আবর্জনামুক্ত করতে এবং বর্ষাকালে জলযন্ত্রণা থেকে শহরবাসীকে রেহাই দিতে কড়া পদক্ষেপ নিতে চলেছে হাওড়া পুরসভা। এ লক্ষ্যে পুরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় হ্যান্ডমাইকে প্রচার চালিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ
উমেশ রাই


হাওড়া, ২২ জুন (হি. স.) : হাওড়াকে প্লাস্টিক ও আবর্জনামুক্ত করতে এবং বর্ষাকালে জলযন্ত্রণা থেকে শহরবাসীকে রেহাই দিতে কড়া পদক্ষেপ নিতে চলেছে হাওড়া পুরসভা। এ লক্ষ্যে পুরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় হ্যান্ডমাইকে প্রচার চালিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। নিয়ম ভঙ্গকারীদের প্রথমে তিনবার নোটিশ দেওয়া হবে। তারপরও কেউ যত্রতত্র আবর্জনা ফেললে তাঁর বাড়ির পানীয় জল ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।পুরসভার নির্দেশ অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টায় হুইসেল বাজিয়ে আবর্জনা সংগ্রহের গাড়ি এলাকায় পৌঁছবে। সেই সময়ই বাসিন্দাদের নোংরা নির্দিষ্ট গাড়িতে ফেলতে হবে। সবুজ বালতিতে ভেজা বর্জ্য এবং নীল বালতিতে শুকনো বর্জ্য আলাদা করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তাঘাট, নর্দমা বা খোলা জায়গায় প্লাস্টিক কিংবা অন্য কোনও আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ।এই প্রচার অভিযানের বিষয়ে স্থানীয় বিজেপি নেতা সুদীপ ঘোষ বলেন, যত্রতত্র প্লাস্টিক ও আবর্জনা ফেলার ফলেই শহরের নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকলের সচেতনতাই পারে হাওড়াকে জলমুক্ত ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande