অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন দ্বিগুণ ঘোষণা করা হয়েছে চলতি বাজেটে
কলকাতা, ২২জুন (হি. স.) : অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাবদ মাসে ৫ হাজার টাকা দেওয়া হবে। জরুরি অবস্থার সময়ে যে সমস্ত সাংবাদিক কারাবাস ভোগ করেছেন তাঁদের মাসে ১০ হাজার টাকা পেনশন দেওয়া হবে। যাঁরা তাঁদের রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন ম
পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বাজেট ঘোষণা


কলকাতা, ২২জুন (হি. স.) : অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাবদ মাসে ৫ হাজার টাকা দেওয়া হবে। জরুরি অবস্থার সময়ে যে সমস্ত সাংবাদিক কারাবাস ভোগ করেছেন তাঁদের মাসে ১০ হাজার টাকা পেনশন দেওয়া হবে। যাঁরা তাঁদের রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাঁদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত বিষয়গুলি পরে চূড়ান্ত করা হবে। এদিন বিধানসভাতেও বাজেট অধিবেশনের তৃতীয় দিনের সভায় প্রথমার্ধে তা ঘোষণা করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত ৫৯ পাতার বাজেট বক্তৃতা অনুসারে ৭ পাতায় তা লিপিবদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের বিগত সরকারের আমলে মাসিক পেনশন এর পরিমান ছিল - ২,৫০০ টাকা। বিজেপি শাসিত প্রথম রাজ্য সরকার সেই অর্থ দ্বিগুণ করল। প্রসঙ্গত, বিজেপি'র তরফেও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রেস ক্লাব, কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এই বক্তব্য আগেই জানিয়েছেন। নীতি গত সিদ্ধান্তের কথা পূর্বে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande