ডিম থেরাপি ও কানে ধরে উঠবস প্রাক্তন চেয়ারম্যান কে
তারকেশ্বর ,২২ জুন (হি.স.) : এবার ডিম থেরাপির বদলে জুতোর মালা ও প্রকাশ্যে কান ধরে ওঠাবসা করানো হল। তারকেশ্বরের এক সময়ের অত্যন্ত হেভিওয়েট তৃণমূল নেতা তথা প্রাক্তন পুরসভার চেয়ারম্যান পদে ছিলেন তিনি।তাকেও রেয়াত করা হল না। শেষে এই তারকেশ্বর পুরসভার প্র
কানে ধরে উঠবস প্রাক্তন পৌর পিতার


তারকেশ্বর ,২২ জুন (হি.স.) : এবার ডিম থেরাপির বদলে জুতোর মালা ও প্রকাশ্যে কান ধরে ওঠাবসা করানো হল। তারকেশ্বরের এক সময়ের অত্যন্ত হেভিওয়েট তৃণমূল নেতা তথা প্রাক্তন পুরসভার চেয়ারম্যান পদে ছিলেন তিনি।তাকেও রেয়াত করা হল না। শেষে এই

তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্তকেও প্রকাশ্যে ডিম থেরাপির সঙ্গে সঙ্গে গলায় জুতোর মালা পরিয়ে প্রকাশ্যে রাস্তায় হাঁটালেন বিজেপি কর্মীরা। আবার প্রকাশ্যেই তাকে কান ধরে ওঠা বসা করানো হয়। কান ধরে ওঠাবসার সময় তাকে চোর চোর স্লোগান দেওয়া হয়। সেই সময়ে তাকেও বলতে হয় যে, আমি চোর,আমি চুরি করেছি। আমি যা করেছি ভুল করেছি। আমি ক্ষমা চাইছি। জোড় হাত করে ক্ষমাও চাইতে দেখা গেছে এক ভিডিও তে।সোশ্যাল মিডিয়ায় যা দ্রুত ভাইরাল হয়ে যায়। এর পাশাপাশি তোলাবাজি সহ একাধিক অভিযোগ তোলা হয়। আর সেই অভিযোগ তুলেই তারকেশ্বরের প্রাক্তন পুর প্রধান স্বপন সামন্ত কে গলায় জুতোর মালা পরিয়ে তারকেশ্বরের পদ্মপুকুর এলাকায় ঘোরানো হয়। এই অবস্থা করেন বিজেপি কর্মী সমর্থকরা। জুতোর মালা পরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় চলল ডিম থেরাপিও। রাস্তার মাঝে কান ধরে উঠবস করানো হয়। এলাকার প্রভাবশালী নেতা প্রাক্তন পুরসভার চেয়ারম্যান তথা বর্তমানে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে এই ধরনের ঘটনা দেখে ভিড় জমে যায় এলাকায়। চারিদিকে স্লোগান ওঠে চোর চোর।এক সময়ের এই দাপুটে তৃণমূল নেতার এই হালে জন সমাজে ব্যাপক শোরগোল পড়ে যায়।যদিও এই নিয়ে তৃণমূলের কেউই কোন মন্তব্য করেন নি। তবে সোমবার বিজেপি নেতা তথা তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, এগুলো সবই কিন্তু জন রোষ।মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এখানে কাউকে কিছু শেখানো হয়নি। মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত,অত্যাচারিত,নিপীড়িত। তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারাও অসহায় ছিলেন। তাদের পাশে কেউই থাকেন নি। তখন এদের ভাবমুর্তি দেখলে মানুষ ভয় পেতেন। অসহ্য হয়ে উঠেছিল এদের দাপাদাপি। অসহ্য হয়ে উঠেছিল এদের অসভ্যতা। মানুষের চোখের জল বৃথা যায় নি।এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আর কিছু না।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande