মসজিদের জমিতে তৃণমূলের কার্যালয়ের অভিযোগ, কাঁকসায় দখলমুক্ত করে ঈদগাহ কমিটির হাতে জমি তুলে দেওয়ার দাবি বিজেপির
দুর্গাপুর, ২২ জুন (হি.স.) : পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের জাটগড়িয়া গ্রামে মসজিদের জমিতে নির্মিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখলমুক্ত করে ঈদগাহ কমিটির হাতে জমি তুলে দেওয়ার দাবি করল বিজেপি। সোমবার কাঁকসা থানার পুলিশের উপস্থিতিতে এই পদক্ষেপ ন
মসজিদের জমিতে তৃণমূলের কার্যালয়ের অভিযোগ, কাঁকসায় দখলমুক্ত করে ঈদগাহ কমিটির হাতে জমি তুলে দেওয়ার দাবি বিজেপির


দুর্গাপুর, ২২ জুন (হি.স.) : পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের জাটগড়িয়া গ্রামে মসজিদের জমিতে নির্মিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখলমুক্ত করে ঈদগাহ কমিটির হাতে জমি তুলে দেওয়ার দাবি করল বিজেপি। সোমবার কাঁকসা থানার পুলিশের উপস্থিতিতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

বিজেপির দাবি, জাটগড়িয়া গ্রামের ঈদগাহ কমিটির জমির উপর দীর্ঘদিন ধরে তৃণমূলের দলীয় কার্যালয় গড়ে উঠেছিল। একাধিকবার জমি খালি করার অনুরোধ করা হলেও তা করা হয়নি। রাজ্যে সরকার পরিবর্তনের পর জবরদখলমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি বিজেপির।

সোমবার সকালে বিজেপির কর্মী-সমর্থকরা পুলিশের উপস্থিতিতে দলীয় কার্যালয় থেকে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সরিয়ে দেন। বিজেপির আরও দাবি, কার্যালয়ের ভিতর থেকে বেশ কয়েকটি লাঠি উদ্ধার হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।

কাঁকসা বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক পূর্ণচন্দ্র গড়াই এবং বুথ সভাপতি মহাদেব সরেন বলেন, ধর্মের ঊর্ধ্বে উঠে ঈদগাহ কমিটির জমি তাদের হাতে ফিরিয়ে দিয়েছি। কার্যালয়ের ভিতরে বহু লাঠি মজুত ছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

ঈদগাহ কমিটির সদস্য আব্দুল রশিদ বলেন, আমাদের জমি আমাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই উদ্যোগে আমরা খুশি।

তবে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande